শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে পাকিস্তান ও চীনের সঙ্গে দূরত্ব কমছে ঢাকার। পাকিস্তান ও চীনও দীর্ঘ দিনের বিশ্বস্ত মিত্র। ফলে, তিন দেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে দিনদিন। এমন পরিস্থিতিতে এই তিন দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বেশ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) অনিল চৌহান বলেন, ‘চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।’

ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেনারেল চৌহান আরও বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ–কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘনঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই প্রবণতা বড় এক সমস্যা।’

ভারত ও পাকিস্তানের সর্বশেষ উত্তেজনা ও ইসলামাবাদকে বেইজিংয়ের সহায়তার বিষয়েও মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। বলেন, ‘সম্ভবত প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।’ পাকিস্তান গত পাঁচ বছরে তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র ও সরঞ্জাম চীন থেকে অর্জন করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ