শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

চীনে চালু হলো বিশ্বের সর্বোচ্চ সেতু, ২ ঘন্টার যাত্রা এখন ২ মিনিটেই

মাহজাবিন মিষ্টি / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চীনে চালু হলো বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন। দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে তিন বছরের নির্মাণ কাজ শেষে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে ২ ঘন্টার যাত্রা এখন ২ মিনিটে নেমে এসেছে।

সেতুটি নদী ও বিশাল গিরিখাতের ওপর নির্মাণ করা হয়েছে এবং নদীতল থেকে এর উচ্চতা ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট)। এটি একই প্রদেশের নির্মিত ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং সেতুর রেকর্ড ভেঙে দিয়েছে।

এই নতুন সেতুর উদ্বোধন চীনের অবকাঠামোগত উন্নয়নের নতুন দিক উন্মোচন করেছে এবং দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে।

রোববার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সেতুটির ড্রোন ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। সেতু প্রকল্পের প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তারা সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে সেতু নিয়ে গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেন।সেতুটি নদী ও বিশাল গিরিখাতের ওপর নির্মাণ করা হয়েছে এবং নদীতল থেকে এর উচ্চতা ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট)। এটি একই প্রদেশের নির্মিত ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং সেতুর রেকর্ড ভেঙে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ