শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে বুধবার থেকে এর মাত্রা বাড়বে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর মূল আঘাত পড়বে অন্ধ্রপ্রদেশে, তবে এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, “বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে দুর্বল হয়ে পড়লে এর বিস্তৃত প্রভাব বাংলাদেশে পড়বে। তখন দেশজুড়ে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ