শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গাজার মানুষ আমাদের ওপরই ভরসা করছেন, বহু আগেই ব্যর্থ বিশ্বনেতারা

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, গাজার মানুষ আমাদের ওপরই ভরসা করছেন, বহু আগেই ব্যর্থ বিশ্বনেতারা।

বৃহস্পতিবার এক পোস্টে তিনি এ কথা বলেন।

শহিদুল আলম বলেন, আমরা কীসের মুখোমুখি হবো তা বোঝার চেষ্টা করছি। কিন্তু পুরো বিশ্ব প্রতিরোধ করছে। নিঃসন্দেহে এটাই হলো উঠে দাঁড়ানোর সময়। গাজার মানুষ ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের ওপরই ভরসা করছেন। বিশ্বনেতারা বহু আগেই ব্যর্থ হয়েছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক গণমাধ্যমকর্মী আপডেট ও কনটেন্ট চেয়ে বার্তা পাঠাচ্ছেন। এত বেশি অনুরোধ এসেছে যে, আলাদাভাবে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। দয়া করে কনটেন্টের জন্য ড্রিক-এর সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। সংহতি ও সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ