শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

গণেশ লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয় :বিএনপি নেত্রী নিপুণ

ডেস্ক রিপোর্ট / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘গণেশচন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।’

এক ফেসবুক পোস্টে বিএনপি নেত্রী এই মন্তব্য করেন। পোস্টের সঙ্গে গণেশের জুলাইয়ে রাজপথে থাকার একটি ছবিও পোস্ট করেন। গতকাল মঙ্গলবার ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের একটি দল সাক্ষাৎ করে। এ সময় বাদানুবাদে আলোচনায় আসেন গণেশচন্দ্র রায় সাহস।

সাহসকে নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতা ফেসবুকে সমালোচনা করেন। এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলমও সমালোচনা করেছেন সাহসের। এর পরই নিপুণ সাহসের পাশে দাঁড়ালেন।

নিপুণ বলেন, ‘সাহস কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি। স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বারবার জেল খেটেছে, রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কোনো লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি।’

গণেশচন্দ্রর ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় মনে রাখবে বলে মনে করেন নিপুণ। তিনি বলেন, ‘গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়।

গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক সে। প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ