শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ক্ষমতায় যেতে বিএনপি কখনও ধর্মকে ব্যবহার করে না: রহমাতুল্লাহ

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিগত দিনে রাজনৈতিক কারণেই হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা ও মন্দিরে ভাঙচুর করা হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে না।

রোববার বরিশাল নগরের একটি রেস্তোরাঁয় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ গোত্রের সমন্বয়ে আধুনিক রাষ্ট্র গঠনের গোড়াপত্তন করেছিলেন।

তার প্রণীত ১৯ দফা কর্মসূচির আলোকে শক্তিশালী সম্প্রীতির বাংলাদেশ গড়ে ওঠেছিল। তিনি বলেছিলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে উদযাপন করবে। কেউ কারও ধর্মকে কটাক্ষ করবে না বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না।

বিএনপি ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার করে না বা ক্ষমতা পরিবর্তনে অসৎ উদ্দেশ্যে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না।

সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার ভোগ করা বাংলাদেশের সাংবিধানিক অধিকার। কোন ধর্মের বা গোত্রের সেটি বিবেচ্য নয়। তবে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখন সব ধর্মের মানুষ নিরাপদে থেকেছে।

ধর্মের ভিত্তিতে সমাজের বিভাজন বিএনপি বিশ্বাস করে না। ষড়যন্ত্রকারী একটি মহল সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে কিছু গুজব রটানোর চেষ্টা করে ব্যক্তিগত বা সামাজিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে উৎসবের স্থানকে কলঙ্কিত করার চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ