শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরি হবে: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে, দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।

আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিজয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র‍্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আমীর খসরু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের রাজনীতির সুযোগ বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।’

আমীর খসরু বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’

শেখ হাসিনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, তাঁরা রাজনীতি করবেন, ভোটে যাবেন না। তাঁরা রাজনীতি করবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন না। তাঁরা রাজনীতি করবেন তাঁদের মতো করে সমস্যা সমাধানের জন্য। জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছেন। দেশের মানুষকে বাইরে রেখে তিনি তাঁর মতো করে দেশ চালিয়েছেন।

বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি ১৮ মাসের মধ্যে দেব ইনশা আল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেব ইনশা আল্লাহ। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ