শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত হয়েছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কোরআন তেলাওয়াতের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। সমাবেশ উপলক্ষ্যে রোববার দুপুরে শাহবাগ মোড়ে জমায়েত হন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী।

দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগ রূপ নিয়েছে স্লোগানে মুখর এক রাজনৈতিক প্রাঙ্গণে। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা দূরে তাদের বাহন থামিয়ে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা। এসময় তাদের মুখে শোনা যায় ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ‘জিয়া, খালেদা, তারেক রহমান’ —এমন স্লোগান।

সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ