শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন হয়নি: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সরকারের কর্মযজ্ঞে শ্রমজীবীদের অংশগ্রহণ কোথায় প্রশ্ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে সরকারি চাকরির আশায় মানুষ রাজপথে নেমে জীবন দেয়নি। তারা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্খায় রাস্তায় নেমেছিলেন। কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন হয়নি। ক্ষমতায় যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান জানান, জনগণের কথা বলার নিশ্চয়তা দিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছার প্রাধান্য দেবে বিএনপি। কেননা জনগণকে দুর্বল রেখে কোনো কিছুই টেকশই হবে না।

অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্রে উত্তোরণের পথ বাধাগ্রস্ত হতে পারে, এজন্য সরকারকে সতর্ক থাকতে হবে।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদ শ্রমজীবীদের সম্মানে বিশেষ স্থাপনা নির্মাণ করবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ