সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার (৬ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কোন কোন ভিসায় ওমরাহ করা যাবে?
মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।