শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

এ দেশ নিয়ে আসিফ মাহমুদের চেয়ে কেউ বেশি ভাবেন না : হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘হলফ করে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।’

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না।

তিনি বলেন, ‘সেই যখন আপানার পালিয়ে ছিলেন, তখন থেকেই বারবার মার খেয়েও তিনি অধিকার আদায়ের সংগ্রাম থেকে একমুহূর্তের জন্যও পিছপা হননি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিছপা হননি।’

তিনি আরো বলেন, ‘এখন শুধু আপনাদের এসব ভণ্ডামি দেখছি, আর ভাবছি। আর কত নিচে নামবেন? শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতে পারলেই, পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী/ দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয়। নাচাচ্ছে, আপনারা নাচছেন।

লীগও পোস্টাচ্ছে, দাদারাও পোস্টাচ্ছে, আবার দীর্ঘদিনের নির্যাতিতরাও পোস্টাচ্ছে।’

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘মনে হচ্ছে আসিফ মাহমুদ সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালান, আর প্রচুর ক্ষমতা খাটান। অথচ হলফ খেয়ে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না। আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের শামিল করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ