শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

এবার কাতারের পাশে ইরান, ইসরায়েলি হামলার চরম প্রতিশোধের অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর কাতারের প্রতি সংহতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ সামরিক প্রধান মেজর জেনারেল আব্দোররাহিম মুসাভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত্রুর মুখোমুখি হলে ইরানের সশস্ত্র বাহিনী কখনোই কাতারি ভাইদের একা ফেলবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে টেলিফোনে আলাপে মুসাভি ইসরায়েলের দোহায় বিমান হামলাকে “অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী কাতারের ভাইদের সমর্থনে কখনো দ্বিধা করবে না। দুই জাতির বন্ধন সবসময় ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।”

ইরানি জেনারেল আরও জানান, বিশেষ করে *“অপরাধী জায়নিস্ট শাসনব্যবস্থা”*ই অঞ্চলে অস্থিতিশীলতার মূল উৎস, আর এর বিরুদ্ধে কাতারকে কখনো একা রাখা হবে না। তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনকেই ইসরায়েলের আগ্রাসনের প্রধান কারণ হিসেবে দায়ী করেন।

মুসাভি বলেন, “সর্বশেষ কাতারে ইসরায়েলের হামলা ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া সম্ভব ছিল না। গোটা বিশ্ব জানে, পশ্চিমাদের সমর্থন ছাড়া অপরাধী ইসরায়েলি শাসনব্যবস্থা টিকেই থাকতে পারত না।”

এ সময় কাতারের প্রতিরক্ষামন্ত্রী আল থানি হামলাকে “সন্ত্রাসবাদী কর্ম” আখ্যা দিয়ে ইরানের সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইসরায়েল সব নীতি-নৈতিকতা উপেক্ষা করেছে, যা আন্তর্জাতিক আইন ও কূটনীতির লঙ্ঘন।

কাতারি মন্ত্রী ইরানের পূর্ববর্তী অবস্থান ও সাম্প্রতিক সহায়তার প্রশংসা করে ভবিষ্যতে তেহরান-দোহা বৈঠকের আশা ব্যক্ত করেন, যেখানে আঞ্চলিক আগ্রাসন ঠেকাতে কার্যকর সমাধান খোঁজা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ