শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এনসিপি কোনো জোটে যাচ্ছে না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে, যুগপৎ আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নাই। আমরা অংশগ্রহণ করছি না। নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই না। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি। ফলে আমরা এই মহূর্তেই কোনো জোটভিত্তিক চিন্তাভাবনা করছি না বড় রাজনৈতিক দলগুলোর সাথে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।

নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।

আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ