শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ভোটের মাঠে নয়া শক্তি: এনসিপির নেতৃত্বে ৯ দলের জোট, বাদ বিএনপি-জামায়াত

ডেস্ক রিপোর্ট / ১৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সব জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং নতুন রাজনৈতিক দল এনসিপি’র নেতৃত্বেই এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ মোট ৯টি দল নিয়ে এই জোট গঠিত হচ্ছে ।

নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে, আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এরইমধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশকিছুবিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোও দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষনেতারা আশা করছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ করে। এরপর গুঞ্জন ওঠে দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। অন্যদিকে, ২০২০ সালে আত্মপ্রকাশ করা জামায়াতের সংস্কারপন্থি দল হিসেবে পরিচিত এবি পার্টির বিষয়েও গুঞ্জন ছিল যে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে দুই দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে।

তথ্য অনুযায়ী, যে নয়টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ‘গণতন্ত্র মঞ্চ’ রয়েছে। দলগুলো হলো- নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্সপার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। এর বাইরে বাকি তিনটি দল হলো- এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা না করতে চাইলেও, জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনের এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বড় দুই দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই দুই দলের বাইরে নতুন এই জোট ভোট যুদ্ধে কতটা লড়াই করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ