শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

এনসিপিকে সমর্থন করায় মানুষের আস্থা হারিয়েছে সরকার: জাপা মহাসচিব

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

রাজনৈতিক দল এনসিপি ও বৈষম্যবিরোধী দল সরকারের ছত্রছায়ায় ‘মব জাস্টিস’ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। এদের কর্মকাণ্ডের ফলে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়েছে।

সমাবেশের প্রধান অতিথি মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘গতকাল রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান রংপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন। তখন তার বাসভবনে সন্ত্রাসী হামলা করে জানালার গ্লাস ভাঙচুর করে, একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৈষম্যবিরোধীর নামে বাড়ি-ঘরে হামলা মেনে নেওয়া যায় না।’

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘দেশের মানুষ অনেক আশা করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার কি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পেরেছে? সরকার গঠনের ৯ মাস পরেও দেশকে নিরাপদ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।’

পরে মুজিবুল হক চুন্নু জানান, নির্বাচনে কোন বিশেষ দলকে সুবিধা দেওয়া হলেও তা সহ্য করা হবে না। জিএম কাদের বাসায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায়। বিক্ষোভ মিছিল শেষে আগামীকাল সারাদেশে প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দেন তারা।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। মহামান্য রাষ্ট্রপতি প্রশাসন পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব।

সমাবেশে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, মো. জসিম উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ