শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

এখন থেকে যারা রেগুলার স্টুডেন্ট তারাই ছাত্র নেতৃত্ব দেবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। এর বাইরে ছাত্ররা অন্য কোনো নেতৃত্ব গ্রহণ করবে না। রোববার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করে তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। তাহলে বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক উর্ধ্বে যাবে।

তিনি বলেন, ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। কারণ ছাত্রের বন্ধু ছাত্র হয়, ছাত্রীর বন্ধবী ছাত্রী হয়। যদি এর বাহিরে কোন নেতৃত্ব আমরা চাপিয়ে দেই জেনারেশন গ্রহন করবে না। তাহলে জেনারেশন যেন গ্রহন করে আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বে আছি সে সিদ্ধান্ত গুলো নিয়েই তাদের প্রজন্মের, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তাদেরকে দিয়েই আমাদের ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে। তাই এ জেলায় প্রত্যেকটা কলেজ এখন থেকে রেগুলার স্টুডেন্ট যারা তারাই ছাত্র নেতৃত্ব দিবে এ প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি।

তিনি আরো বলেন, আমরা জেনারেশনের বাহিরে কোন চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোন ছাত্র সংগঠন তাদেরকে রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার পরও তারা পিছপা হয়নি। তারা একটা লক্ষ্যে পৌঁছতে চায়, যে এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়বো, রাজনৈতিক বলেন অথবা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে তারা এগুতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ