শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

এখনো জীবিত আছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না : ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না। সাবধান, এখনো জীবিত আছি। প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে তবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না।’

আজ বুধবার (১৯ নভেম্বর) কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, ‘সেই সময় কয়েকটা মৌলবী এখানে এসেছিল। আমির হামজা বলেছিল, একটা পাগল বের হয়েছে। এর নাম কী? ফজু পাগলা। আমি হয়ে গেলাম ফজু পাগলা।’

ফজলুর আরো বলেন, ‘বাংলাদেশে একটা পাগলা মসজিদ আছে কিশোরগঞ্জে। এই পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করে মাসে। এত টাকা বায়তুল মোকাররমেও দান করে না। তাহলে পাগলা মসজিদের দাম কত বুঝেছেন? সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর আমি কিশোরগঞ্জের ফজু পাগলা।

এখন আর পাগলা বলে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ