শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: জাপা মহাসচিব

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজ লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস, রাহাজানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কারাইল-এ পল্লীবন্ধু পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় সরকারি মদদে জাতীয় পার্টিকে খণ্ডিত করা হয়েছে। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে জাতীয় পার্টি কখনো দুর্বল হয়নি। আজও জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূলের প্রতিটি ইউনিট এবং নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধ আছে।

এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, শামসুন নাহার বেগম, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ