শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসরায়েলের হাতে বন্দি ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার ক্যাপ্টেন

আন্তর্জাতিক ডেস্ক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজের ইতালীয় ক্যাপ্টেন ও অ্যাক্টিভিস্ট তোমাসো বোরতোলাজ্জি। গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের জাহাজটি আটক করা হয়েছিল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) নামের এই ত্রাণবহরে প্রায় ৪৪টি জাহাজ এবং বিভিন্ন দেশের কয়েকশ অ্যাক্টিভিস্ট ছিলেন। দলটি গত ৩০শে আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছিল। এরপর গত ১লা অক্টোবর রাতে ইসরায়েলি বাহিনী জাহাজগুলো আটক করে এবং বোরতোলাজ্জিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ৪ঠা অক্টোবর তাদের কয়েকজনকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

মুক্তির পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালীয় এই ক্যাপ্টেন জানান, কারাগারে থাকা অবস্থায় অর্জিত অভিজ্ঞতা এবং তার তুর্কি সহকর্মীদের ঈমান তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তিনি ফিলিস্তিনি কেফিয়াহ পরে তার নতুন বিশ্বাস ও অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গীরা তুরস্কের এবং প্রায় সবাই মুসলিম ছিলেন। তারা যখন নামাজ পড়ছিলেন, তখন ইসরায়েলি পুলিশ এসে তাদের বাধা দেয়। আমার মনে হয়েছিল এর প্রতিবাদ করা প্রয়োজন, এবং এরপরই আমি আমার বন্ধুর সাথে শাহাদা পাঠ করি।’

জানা গেছে, শাহাদা পাঠ করার আগে তোমাসো বোরতোলাজ্জি জানতে চেয়েছিলেন, তার শরীরে ট্যাটু থাকা সত্ত্বেও আল্লাহ তাকে মুসলিম হিসেবে গ্রহণ করবেন কিনা। তার তুর্কি সঙ্গী বাকির দেভিলি তাকে আশ্বস্ত করেন, বিশ্বাস চেহারার ওপর নয়, বরং ঈমানের ওপর নির্ভর করে। দেভিলি জানান, বোরতোলাজ্জি একটি প্রিজন ভ্যানে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, ‘প্রিজন ভ্যানেই সে শাহাদা পাঠ করে।

জানা গেছে, শাহাদা পাঠ করার আগে তোমাসো বোরতোলাজ্জি জানতে চেয়েছিলেন, তার শরীরে ট্যাটু থাকা সত্ত্বেও আল্লাহ তাকে মুসলিম হিসেবে গ্রহণ করবেন কিনা। তার তুর্কি সঙ্গী বাকির দেভিলি তাকে আশ্বস্ত করেন, বিশ্বাস চেহারার ওপর নয়, বরং ঈমানের ওপর নির্ভর করে। দেভিলি জানান, বোরতোলাজ্জি একটি প্রিজন ভ্যানে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, ‘প্রিজন ভ্যানেই সে শাহাদা পাঠ করে মুসলিম হয়। যখন সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল, তখন ইসরায়েলি পুলিশ তাকে একটি সেলে ছুড়ে ফেলে দেয়।’

বোরতোলাজ্জি তার ইসলাম গ্রহণকে এক গভীর স্বচ্ছতা ও মানসিক শান্তির মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল যেন আমি নতুন করে জন্মেছি।’

উল্লেখ্য, এর আগেও ফিলিস্তিনিদের জীবনাচার দেখে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালের নভেম্বরে আমেরিকান অ্যাক্টিভিস্ট ও টিকটকার মেগান রাইস ইসলাম গ্রহণ করেন।

এর পরের মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি মসজিদে প্রায় ৩০ জন নারী একইভাবে ইসলামে দীক্ষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ