শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেছেন, আমরা মুসলমান এটা আমাদের গর্বিত আত্মপরিচয়। ইসলামপন্থীরা রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও অবিচার দূর হবে, সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আজ আত্মপরিচয়ের সংকট চলছে। মুসলমানদেরকে হীনম্মন্য করে দেয়া হচ্ছে। অথচ ক্যাম্পাসে যদি মার্ক্সবাদ-মাওবাদের স্লোগান উঠতে পারে, তবে আল্লাহ ও তার রাসুলের নামে স্লোগান তুলতে দ্বিধা কোথায়? শালীন পোশাকের চর্চা করতে দ্বিধা কেন আসবে?

দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে তিনি বলেন, দুর্নীতি করে শিক্ষিতজনেরা। আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষা আদর্শ মানুষ তৈরি করছে না। আবরার ফাহাদ হত্যাকারীরাও মেধাবী ছিল, কিন্তু অসৎ সঙ্গ তাদের খুনিতে পরিণত করেছে।

স্বাধীনতার প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, ৪৭ না হলে ৭১ আসতো না। একাত্তরে মানুষ ইসলামকে ধারণ করেই স্বাধীনতা এনেছে, চব্বিশেও আমরা সামনে থেকে লড়াই করেছি। তাই তোমার মুসলিম পরিচয়কে গৌরবের সাথে ধারণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ