মার্কিন প্রস্তাবিত গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যে ইসরাইলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে
রোববার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ জানিয়েছে।