শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ইমাম-খতিবদের বেতন নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি মসজিদের ইমাম ও খতিবদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী তাদের সম্মানী নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, ‘ওয়াকফ পরিচালিত যেসব মসজিদ রয়েছে, সেখানকার ইমাম-খতিবদেরও ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি দায়িত্বে থাকব না, তবে তার আগেই ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এবং ওয়াকফ প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে চাই।’

ওয়াকফ প্রশাসন সম্পর্কে তিনি বলেন, ‘ওয়াকফের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরো কার্যক্রম ডিজিটালাইজ করার কাজ এগিয়ে চলেছে।’

চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে ড. খালিদ বলেন, ‘আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন, তাদের জন্য কিছু সুযোগ-সুবিধা কমিয়ে আনা হবে। তবে খাবার, চিকিৎসা ও পরিবহন সুবিধা আগের মতোই বহাল থাকবে। কেবল এয়ারলাইনস সুবিধা আর দেওয়া হবে না।’

ধর্ম মন্ত্রণালয়ের এসব পদক্ষেপ প্রশিক্ষিত ইমামদের জন্য একধরনের মর্যাদা বৃদ্ধির বার্তা বহন করছে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন জেলা থেকে আগত ইমামরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ