শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ইনশাআল্লাহ, শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি।

নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে তারেক বলেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে, শিগগিরই সরাসরি দেখা হবে। সামনের দিনগুলোতে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।

প্রায় দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল হলো রোববার। লন্ডন থেকে বিকেলে এতে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান।

সকাল থেকে নগরীর শাহমখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলনস্থলে জড়ো হন নেতা-কর্মীরা। এতে ৭ শতাধিক কাউন্সিলরসহ দলটির নেতা–কর্মীরা অংশ নেন। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ