শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে: নাসিরুদ্দিন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ