শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

আ.লীগ গত ১৫ বছর ধরে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: রুমিন ফারহানা

রিপোটারের নাম / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা থেকে চট্টগ্রামে জন্মাষ্টমী উদ্‌যাপন অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের নামে কড়া সমালোচনা করলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার দুপুরে আন্দরকিল্লার জেমসেন হলে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিগত ১৫ বছর ধরে অসম্প্রদায়িকতার বুলি ছাপিয়ে গেলেও বাস্তবে সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়নের শিকার হয়েছেন। কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতিগত কারণে। এসব ঘটনা আমরা উপেক্ষা করতে পারি নাই, আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করি। কিন্তু ক্ষমতাসীনদের কানে সেই আহাজারি পৌঁছাতে বিশেষ সময় লেগে যায়।

তিনি বলেন, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, মানুষের হাহাকার-চিৎকার-কান্না আর ভয়। আমরা আগামীর বাংলাদেশ ধর্ম-বর্ণ সকলের দেখতে চাই। আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ