শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

আসুন, ক্ষমতাপ্রেমিকদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করি: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘এ দেশে আমরা ক্ষমতাপ্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখি নাই। আসুন, আমরা সকলে মিলে ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ — মতলব দক্ষিণ উপজেলা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু এখনও ইসলামি আদর্শের শাসন দেখিনি। ৫ আগস্টের পর দেশে ইসলামি শক্তির উত্থান স্পষ্ট হয়েছে। এটি কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে।’

তিনি সরকারের ওপর তীব্র সমালোচনা চালিয়ে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ বলেও যে সরকার লোকদের ওপর অত্যাচার করেছে, তা আমরা দেখেছি। জুলাই গণ-অভ্যুত্থানে বহু মা–বোন সন্তানহারা হয়েছে; খুন-গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে—এসব ইতিহাসে বিরল। এগুলোকে আমরা ভোলার দায় নেবো না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর-২ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ