শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশিত হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর তা সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে ফেলা হয়। তবে কেন এটি সরানো হলো, তা স্পষ্ট করা হয়নি।

দুপুর দুইটার কিছু পরে প্রকাশিত পোস্টে বলা হয়েছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদানে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নলিখিত হিসাবে অনুদান জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই পোস্টটি শেয়ার করেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

পোস্ট প্রকাশের পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে পোস্টটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে তা এখনো রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ