শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

‘আমার ভোট আমি দেব, এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না’ বিএনপি নেতার ভিডিও ভাইরালে বিব্রত তৃণমূল

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না।

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মজুমদারের বিতর্কিত এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার এলাকায় বেশ কিছু সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এতে নেটিজেনসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে ভিডিও ভাইরালের পর থেকে ওই বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা খোঁজ করেও তার অবস্থান সম্পর্কে জানতে পারেননি।

ভাইরাল ওই ভিডিওর বক্তব্যে বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দেব না। একটা স্লোগান আমি এখন দেব- আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবেন। স্লোগানটা শুনুন, স্লোগানটা আগামী দিনে হবে। চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব।

আমার ভোট আমি দেব ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন। আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এটা চৌদ্দগ্রামে কোনো সুযোগ নাই।’

এদিকে ভোটাধিকার নিয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ফ্যাসিবাদ পতনের পর দেশে ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যখন রাজনৈতিক দলগুলো নানান সংস্কারসহ আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বিএনপি নেতার এমন বক্তব্যকে কান্ডজ্ঞানহীন বলছে সচেতন মহল। এসব নেতৃত্বের জন্য বিএনপির তৃণমূল বিব্রত বলেও মন্তব্য করছেন কেউ কেউ। এদিকে ওই বিএনপি নেতার এমন বিতর্কিত বক্তব্যে বিব্রত তৃণমূল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা বলেন, বিএনপি সব সময় ভোটাধিকারের জন্য আন্দোলন করে আসছে। আর আমাদের দলের ওই নেতার এমন বক্তব্যে আমরা চরম বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য দলসমর্থন করে না।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি এমন বিতর্কিত বক্তব্য প্রদান করেন।

অভিযুক্ত বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মজুমদারকে দফায় দফায় ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা বলেন, উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটা শব্দ চয়নে ভুল হয়ে থাকতে পারে। তাছাড়া তিনি মনের কষ্ট থেকেও এ বক্তব্য দিয়ে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ