শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আমাকে আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন: রুশদী

ডেস্ক রিপোর্ট / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তিগত রেষারেষি পাওয়া না পাওয়ার হিসাব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুনবাজারে সাদিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, দলের ভিতরে অনেকের বেদনা থাকতে পারে—কেউ পেয়েছেন, কেউ পাননি, কেউ পেয়েও আরও চেয়েছেন; কিন্তু একটি বড় দলে সবার সব চাওয়া পূরণ করা সম্ভব নয়। এখন আমাদের একটাই লক্ষ্য—বিএনপিকে বিজয়ী করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন করা।

তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে আমি সবসময় মনে করেছি, বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ আমার কাছে একটি আমানত। হয়তো ইলিয়াস আলীর মতো দিতে পারিনি, তবে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।

তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে আমি সবসময় মনে করেছি, বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ আমার কাছে একটি আমানত। হয়তো ইলিয়াস আলীর মতো দিতে পারিনি, তবে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইলিয়াস আলীর করে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ডের সংস্কারও করা হয়নি। বরং উন্নয়নের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি-গাড়ি কিনে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা আমাদের কারোরই বিদেশে বাড়ি-গাড়ি নেই। আমরা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ রাখিনি আমরা আপনাদের সঙ্গেই আছি, থাকব ইনশাআল্লাহ।

আগামী নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তাহসিনা রুশদী লুনা বলেন, এই নির্বাচনে আমাকে আপনারা ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন। ধানের শীষে ভোট দেবেন, মনে করবেন এই ভোট ইলিয়াস আলীর প্রতি ভালোবাসার প্রতীক। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ