শিরোনাম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয়: সারজিস

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানহানি মামলা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন তিনি।

সারজিস বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। তারা দুই ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না।

তিনি আরও বলেন, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি, তখন ১০ কোটি টাকার মানহানি মামলা হয়। আমরা বিশ্বাস করতে চাই, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি দাবি করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, মিডিয়া ৫ আগস্টের আগের রূপ যে কোনো সময় দেখাতে পারে। যে লোক ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, মিডিয়া তার সঙ্গে আমাদের বৈঠক করিয়েছে। আমরা চ্যানেলের নাম দেখে শান্ত থাকব না। আমরা দেখব মালিক কে।

যে বাদী মানহানি মামলা করেছেন, তার আমলনামা বের করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।

প্রসঙ্গত, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ