শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

আফগান সীমান্তে ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আফগানিস্তান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার-পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, গত তিন দিনে সীমান্ত এলাকার কাছে ভারতীয় প্রক্সি’র অন্তর্গত সন্ত্রাসীদের একটি বৃহৎ দলের গতিবিধি শনাক্ত করা হয়। আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় এদের মধ্যে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে এক আত্মঘাতী হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।

পাকিস্তানি সেনাবাহিনীর মতে, নিহত সন্ত্রাসীরা ‘পাকিস্তান তালেবান’ বা তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিলেন।

গত সপ্তাহেও এই সশস্ত্র দলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার ‘অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার’ জন্য তার দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা দেশ থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী উভয়ের বিবৃতিতেই ভারতকে এসব যোদ্ধাদের সমর্থনের জন্য দায়ী করা হয়েছে। যদিও নয়াদিল্লি এখনো সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের অভিযোগও বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ