শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

আগামীকাল সিইসির সঙ্গে বৈঠকে বসবে জামায়াত

ডেস্ক নিউজ : / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আগামীকাল সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধি দল কাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২টায় সময় দিয়েছেন। তারা চার-পাঁচজন আসতে পারেন।

এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকেই নিবন্ধন হবে কি না সেই সিদ্ধান্তও ইসি নেবে।

দুপুরে জামায়াতের নিবন্ধন ফেরত দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব বলেন, জামায়াতের প্রতীকের ব্যাপারে আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ