শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন।

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে—এইটা আমরা আশা করিনি। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।’

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।

ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে।

আমরা চাই, সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ