শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই করা হবে : রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে। জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানি বা হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা ইতিমধ্যে বিপ্লব প্রতিষ্ঠা করেছি।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের প্রতারণা করছেন। ক্ষমতায় আসার পরও ড. ইউনুস কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মূল ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেয়া হবে। তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে। এছাড়া, তিনি দাবি করেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর। আগামী নির্বাচনে কোনো ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না। কোনো ডামি এমপি টাকা নিয়ে ভোট চাইতে এলে মা-বোনেরা তাদের ঝাঁটা-পেটা করবেন।

এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ