শেখ হাসিনার জন্মদিন পালনকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ আগস্ট) রাতে সাতক্ষীরা সুলতানপুর ক্লাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সকলেই পালিয়ে যায়।
জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।