শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

আওয়ামী লীগ এখন মরা লাশ, আগামী ৫০ বছরেও ফিরবে না: নুরুল হক নুর

ডেস্ক রিপোর্ট / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে মৃত একটি দল। তার মতে, আগামী ৫০ বছরেও দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সম্ভাবনা নেই। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নুরুল হক নুর লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন বাস্তবতা বুঝে চলা উচিত। তিনি দেশে অবস্থানরত আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বলেন, “বিদেশে নিরাপদে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না। কী দরকার গ্রেফতার বা গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ, মাস্ক পরে ঝটিকা মিছিল করার?”

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তার তুলনায় বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা অনেক ভালো আছেন। তাই তাদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

নুর আরও লেখেন, “৭৫-এ শেখ মুজিবের পর ২০২৪ সালে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন মরা লাশ, যার দাফন-কাফন বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে। তাই মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন।”

গণঅধিকার পরিষদের সভাপতি ভবিষ্যৎ রাজনীতির চিত্র তুলে ধরে বলেন, “আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, থাকবে না ফ্যাসিবাদের ছায়া। সেই দেশে মানুষ থাকবে ভয়মুক্ত চিত্তে, প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায়িত্ববোধ ও দরদের রাজনীতি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ