শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোটারের নাম / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
Oplus_131072

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় দিকে আসামি মেহেদী হাসানকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান সিজু ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জের দক্ষিণ দেবীপুর এলাকার শহীদুল ইসলাম আকাশের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামানের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ১৯ আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এসআই আরিফুর ইসলাম বলেন, হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে এই মামলায় গ্রেপ্তার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ