শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, চলে যেতে পারেন: ইশরাক

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২ জুন) বিকালে উত্তর যাত্রাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন। এই অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেলপ্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।

তিনি বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমন না যে, তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবে না; এমন কথা বলা হতো।

বিএনটির এই নেতা বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি।

তিনি আরও বলেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ