শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: খন্দকার মোশাররফ

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর গত শনিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটি বলছে, ওই বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হয়নি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। ডিসেম্বর ২০২৫–এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে।’

বিএনপি মনে করে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরাজিত ফ্যাসিবাদীদের উত্থান ঠেকানো সম্ভব। এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। তা না হলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা বজায় রাখা কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ