শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ : / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বাধীন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ১৩ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক স্বাধীন মিয়া ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।

যৌথ বাহিনী সূত্র জানায়, স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠ থেকে ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকা জব্দসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, স্বাধীন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ