শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

স্যামসাংয়ের কারখানায় কর্মীদের ধর্মঘট

আনলাইন ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

ভারতে স্যামসাং কারখানায় বেতন বাড়ানো ও কর্মঘণ্টা কমানোর দাবিতে কর্মীরা ধর্মঘট করছেন। দেশটিতে স্যামসাংয়ের দুটি কারখানা রয়েছে। এর মধ্যে গত সোমবার চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ৮০০ কর্মী ধর্মঘট শুরু করেন। কারখানাটিতে শুধু ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হয়।

ধর্মঘট শুরুর পর উৎপাদনের হার অর্ধেকে নেমে আসে। মঙ্গলবার কারখানাটিতে ৩০ শতাংশ উৎপাদনকাজ ব্যাহত হয়। ধর্মঘটে যোগ দেওয়া এক কর্মী বলেন, ‘জীবিকা নির্বাহের মতো বেতন দিলে ও সম্মানজনক ব্যবহার করলে কোনো ইউনিয়নে যোগ দেওয়ার কথা আমরা ভাবব না।’ বেতন ও কর্মঘণ্টা কমানোর পাশাপাশি স্যামসাংয়ের কর্মীরা সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ানস গ্রুপের সমর্থিত একটি সংগঠন দাঁড় করাতে চান।

স্যামসাংয়ের কাছে এ সংগঠনের স্বীকৃতিও চান তারা। শ্রমিক অসন্তোষের সমাধান খুঁজতে স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রধান জেবি পার্ক কারখানা পরিদর্শনে যান।

শ্রমিক ইউনিয়নের নেতা মুথুকুমার জানান, বুধবার পর্যন্ত উভয় পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। শুক্রবার পর্যন্ত কর্মবিরতি চলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ