শিরোনাম
বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন মিঠাপুকুরে নারী দিবসে উদ্দীপন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান রংপুরে গর্ভবতী গরু জবাই করে বিক্রির ঘটনায় যুবকের কারাদন্ড বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার ……. রংপুরে মন্ত্রী আসাদুল হাবীব দুলু  রংপুরে হোটেল-রেস্তোরা কর্মচারীদের মাঝে চেম্বারের স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ রংপুরে বাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভোক্তা কর্মকর্তা রংপুরের পীরগঞ্জে স্কুল থেকে ধানের শীর্ষের সিলমারা ব্যালট উদ্ধার ইউএনও অবরুদ্ধ রংপুরের ৩টি আসনে ভোট পুনঃগণনার দাবীতে বিএনপি’র প্রার্থীদের ডিসি অফিস ঘেরাও রংপুর-৩ আসনে অপ্রত্যাশিত ফল বিপুল ভোটে জয়ী অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, বদলে গেল রাজনৈতিক সমীকরণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ

বার্তা প্রতিবেদক / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক গাছ কর্তনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে হাতে একটি ব্যানার নিয়ে একাই দাঁড়িয়ে এ কর্মসূচী পালন করেন তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগে মরুভূমির মতো ছিল। পরবর্তীতে হাজার হাজার বৃক্ষরোপণের ফলে আজ ক্যাম্পাসের রূপ পাল্টে গিয়েছে। কিন্তু অসাধু সিন্ডিকেট পাঁয়তারা করে গত কয়েকদিনে শতাধিক গাছ কেটে ফেলেছে।
তিনি আরও বলেন, কোন যুক্তিতেই গাছ কাটা ঠিক নয়। শুনেছি সেই সিন্ডিকেট আরও শতাধিক গাছ কেটে ফেলবে। তারা ঈদের জামাত আদায়ের কথা বলে গাছ কাটছে। বেরোবি ক্যাম্পাসে তো অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, তাহলে কেন গাছ কাটার প্রয়োজন হলো। ধর্মকে ব্যবহার করে গাছের ব্যবসা চলছে কি না তা খতিয়ে দেখা উচিত। সেই সাথে গাছ হত্যার মতো ন্যাক্কারজনক কাজ বন্ধসহ গাছকাটা সিন্ডিকেটের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার তীব্র দাবি জানাচ্ছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ