শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণির শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক শিশু ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিষা শেখ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ভুট্টা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কাছে ডেকে নেন। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি শিশুটির পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানতে পেরে পুলিশকে অবহিত করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ এনে শিশুটির পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা দ্রুত অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করি।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত বিষা শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ