শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তার মতো যোগ্য লোক আর নেই: বাবর

ডেস্ক রিপোর্ট / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত হওয়ার পর তার নিজ উপজেলা মদনে প্রথম আগমন উপলক্ষে রাজনৈতিক ও স্থানীয় জনসাধারণ তাকে গণসংবর্ধনা দেয়।

দীর্ঘ ১৭ বছরের কারাভোগের পর আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগকে ‘জীবনের অবিশ্বাস্য ফিরে আসা’ হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব—এটা কখনো কল্পনাও করিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনী মাঠে ফিরতে পারব। এটা সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, যারা মনে করেন, আমি ১৭ বছর নির্যাতিত ছিলাম। তাদের মনে করিয়ে দিতে চাই, আওয়ামী সরকারের আমলে আমার চাইতে বেশি নির্যাতিত বেগম খালেদা জিয়া ও তার পরিবার। উনি উনার ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়েছেন এবং বড় ছেলে তারেক রহমান মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

তিনি বলেন, তোমরা পড়াশোনা করে নিজেকে যোগ্য করে গড়ে তোলো। যারা চাকরি করতে চাও তারা কঠোর পরিশ্রম করে নিজেকে যোগ্য করে তোলো। রিটেন পাশ করো, ভাইভাতে ভালো করো। একটা পরিবারের একজন চাকরি পেলে পুরো পরিবার টেনে তুলতে পারবে। আর যারা ব্যবসা করবে তারাও নিজেকে ব্যবসার যোগ্য করে তোলো। দরকার হলে আমি সহযোগিতা করবো। আমার প্রধান চ্যালেঞ্জ, নির্বাচনি এলাকার বেকারত্ব দূর করা এবং এলাকার উন্নয়ন।

এ সময় তিনি বলেন, আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। উনার শরীরটা ভালো না! উনার ওপর অনেক নির্যাতন হয়েছে। উনার পরিবারের ওপর অনেক নির্যাতন হয়েছে। আপনারা চাইলে-আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) প্রধানমন্ত্রী হবেন। তার মতো যোগ্য লোক আর নেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ