শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় না এলে দেশ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে : বুলু

ডেস্ক রিপোর্ট / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলছেন, আগামীতে জাতীয়তাবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে দেশ একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। এর ভাগ্য সিকিমের মতো হবে। এটি থেকে পরিত্রাণ পেতে হলে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসা ছাড়া আর বিকল্প পথ নেই। তিনি দেশের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির এই শীর্ষ নেতা জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে এটি বলে, তারা আল্লাহর সঙ্গে শিরক করছে। ইমান আকীদার বিরুদ্ধে এ ধরনের কথা যেমন অবান্তর, তেমনি গত ৫৪ বছরে দেশের কোনো উন্নয়ন হয়নি; বিশেষ করে বিএনপির আমলে বলে অপ্রচার করছে, তারা ৫৪ বছর আগে পাকিস্তানের সময় এ দেশ যেমন ছিল তেমন দেখতে চান। তাদের এ দেশের মানুষ ভোট দেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ