শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

এক রাতে বড় রদবদল, ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক রিপোর্ট / ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি ও পদায়নের এই রদবদলে কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তা রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পেয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় বড় রদবদল এনেছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে কয়েকজন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে, আবার নতুন কয়েকজন কর্মকর্তাকে প্রথমবারের মতো এই পদে নিয়োগ দেওয়া।

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি ও পদায়নের এই রদবদলে কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তা রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পেয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় বড় রদবদল এনেছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে কয়েকজন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে, আবার নতুন কয়েকজন কর্মকর্তাকে প্রথমবারের মতো এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরে পদায়ন করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনা জোনের সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন জেলা প্রশাসকরা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন। প্রশাসনিক স্থিতিশীলতা ও দক্ষতা বাড়াতে এই রদবদলকে সরকারের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ