শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

১০০০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপন করা হবে নীলফামারীতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩০২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নীলফামারী সদর উপজেলায় ১০০০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ (শাখা-২) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে (নং- স্বাপবি/পরিকল্পনা-১/নীলফামারী হাসপাতাল/১০০০ শয্যা/২০২৩/৬৩) জানানো হয়েছে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নীলফামারী সদরে ১০০০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ এবং বিভিন্ন স্থাপনার স্থান যাচাইপূর্বক বিস্তারিত তথ্য ও বিভাজিকা প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোহম্মদ শাহাদাৎ হোসেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা, নির্দেশনা দিয়েছেন।

অনুলিপি (জ্ঞাতার্থে ও কার্যার্থে):

নির্দেশনার অনুলিপি যাদের কাছে পাঠানো হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

১. প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা।

২. অতিরিক্ত প্রধান প্রকৌশলী (স্বাস্থ্য), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা।

৩. মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

৪. উপসচিব (পরিকল্পনা) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা।

৫. উপসচিব (বাজেট) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা।

৬. উপসচিব (উন্নয়ন) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা।

এই হাসপাতাল স্থাপন নীলফামারী অঞ্চলের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ