শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিক্ষক সংকট কাটাতে নিজ নিজ উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেয়া হবে’

ডেস্ক রিপোর্ট / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আগে যারা পরীক্ষার খাতা দেখতেন তাদের নির্দেশ দেয়া হতো যে, ‘এতো মার্কের কম দেয়া যাবেনা’ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (২রা নভেম্বর) সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময়ে তিনি এ মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ওই রকম নির্দেশনা থাকায় এমন অনেক শিক্ষার্থীও জিপিএ-৫ পেত যারা আসলে পড়তেই পারত না।

তিনি জানান, শিক্ষার্থীদের বই ছাপা চলছে, কিছু বই হাতে এসে গেছে। এ বছর জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা।

শিক্ষক সংকট কাটাতে নিজ নিজ উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে ১০৬ জন কৃতি শিক্ষার্থী, ২৪ জন শিক্ষক এবং ২১টি শ্রেষ্ঠ বিদ্যালয়কে পুরষ্কার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ