শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

আমি হাসিনাকে নিষেধ করেছিলাম এত অত্যাচার  করবেন না-রাণীশংকৈল পথসভায় মির্জা ফখরুল

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আমি হাসিনাকে নিষেধ করেছিলাম এত অত্যাচার নির্যাতন করবেনা । মানুষকে চলতে দেন,তাদের ভোটাধিকার ফেরৎ দেন, কিন্তু তারা তা করেনি এলা কুনঠে গেইল খুঁজেও পাওয়া যায়না হাসিনাকে কি এলা পাইল যাচে? আওয়ামীলীগ শেষ করে দিয়েছে দেশটা কে। এ অবস্থা আমরা কেন করবো যে অবস্থায় আমরা মানুষের কাছে দাঁড়ায়তে পারবো না। আরে ভাই বায়তুল মসজিদের খতিব পযর্ন্ত পালিয়ে গেছে। এত অপকর্মের সঙ্গে জড়িত যে মসজিদের খতিব সহ পালিয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজিত এক পথ সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি একটি পরিক্ষিত দল যার জন্ময় হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই- আমরা গণতন্ত্রে  বিশ্বাসী, গণতন্ত্রের কোন বিকল্প নেই। তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি দেশে আসলে জনগণের জনসমুদ্রে পরিণত হবে। এবার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বুঝতে পেরেছে বিএনপি’র কোন বিকল্প নেই। তাই জনগণ আমাদেরকে  ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে। আগামিকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, আমরাও স্বাক্ষর করবো যদি আমাদের সিদ্ধান্ত মেনে নেয়।

পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সম্পাদক পয়গাম আলী,ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রিয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ,সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল বিএনপি সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ,পীরগঞ্জ সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর সভাপতি শরিফুল ইসলাম,উপজেলা পৌর সম্পাদক মহশিন আলী ও দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ