২০২৫ সালের জন্য পদার্থবিজ্ঞানে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন- জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস
মঙ্গলবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) বিজয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
‘বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য’ জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিসকে পদার্থবিজ্ঞানে নোবেল দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং জিওফ্রি ই. হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়।
তার আগের বছর, ২০২৩ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেলজয়ী তিন বিজ্ঞানীরই গবেষণার বিষয় ছিল অভিন্ন- ইলেকট্রন গতিবিদ্যা।
এর আগে, সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হয়। এবার যৌথভাবে চিকিৎসায় নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ফ্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের গবেষক শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।